
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
কৃষকদের জন্য কিস্তি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ করতে নতুন সেবা চালু করেছে বিকাশ ও মেটাল মোটরট লিমিটেড। এখন থেকে মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি দেশের যেকোনো নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারবেন কৃষকরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিস্তি সুবিধার জন্য সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় বিকাশের ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে মেটাল মোটরস। এর ফলে সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কৃষকরা সহজেই কিস্তির টাকা জমা দিতে পারবেন, যা সরাসরি মেটাল মোটরসের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
সংশ্লিষ্টরা জানান, এই সেবার ফলে মাঠ পর্যায়ে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও স্বচ্ছ, দ্রুত ও সাশ্রয়ী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটাল মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল, ডিরেক্টর সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খান উপস্থিত ছিলেন।
বিকাশ জানিয়েছে, তাদের এই ক্যাশ কালেকশন সল্যুশন ইতোমধ্যে টেলিকম, সিমেন্ট, খাদ্য, ওষুধ ও অন্যান্য খাতের বড় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল