
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
মিডল্যান্ড ব্যাংকের শাখা, উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস ও ট্রেজারি বিভাগের সমন্বয়ে আয়োজিত হয়েছে বার্ষিক ব্যবসা সম্মেলন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি ও সিটিও মো. নাজমুল হুদা সরকার সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানরা, এরিয়া হেড, ক্লাস্টার হেড, শাখা ও উপ-শাখার ম্যানেজারসহ মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোং লিমিটেডের প্রধান নির্বাহীও অনুষ্ঠানে অংশ নেন।
সম্মেলনের শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিদারুল ইসলাম গত বছরের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।
একইভাবে রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতারসহ এজেন্ট ব্যাংকিং, কার্ড বিভাগ, রিটেল সেলস, ইসলামী ব্যাংকিং ও এসএমই প্রধানরা তাদের কার্যক্রম ও গত বছরের পারফরম্যান্স উপস্থাপন করেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান সবাইকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা, সম্পদের গুণগত মান বজায় রাখা ও নন-পারফর্মিং লোন আদায়ে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
সম্মেলনের শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল