
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
ঢাকা ব্যাংক পিএলসি. এবং গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে গ্রামীণফোনের প্রিমিয়াম গ্রাহকদের জন্য বিশেষ অটো লোন সুবিধা চালু করা হচ্ছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্বাক্ষর ও বিনিময় করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিতে ঢাকা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এইস.এম. মোস্তাফিজুর রহমান, হেড অব রিটেইল বিজনেস ডিভিশন, ঢাকা ব্যাংক পিএলসি। গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন মুনিয়া গোনি, হেড অব পার্টনারশিপ, মার্কেটিং।
এই অংশীদারত্বের আওতায় গ্রামীণফোনের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা ঢাকা ব্যাংকের অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন বিশেষ করে অগ্রাধিকারমূলক সুদের হার ও আকর্ষণীয় ভ্যালু অ্যাডেড বেনিফিটসহ। এর ফলে গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়ন আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ গ্রাহকদের প্রিমিয়াম অটোমোবাইল মালিকানার সুযোগ বাড়ানোর পাশাপাশি ভোক্তা অর্থায়ন খাতে ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি উদ্ভাবনী রিটেইল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে ঢাকা ব্যাংকের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অন্যদিকে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, এই সহযোগিতার মাধ্যমে তাদের প্রিমিয়াম গ্রাহকরা অতিরিক্ত আর্থিক সুবিধা উপভোগ করবেন, যা গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল