
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সহযোগিতা আরও জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের মাশরেকব্যাংক পিএসসির সঙ্গে মাস্টার ট্রেড লোন অ্যাগ্রিমেন্ট (এমটিএলএ) স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
গত মঙ্গলবার ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
ঢাকা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফায়েজ এবং মাশরেকব্যাংক পিএসসির ইউএইয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এফআই) এশিয়ার আঞ্চলিক প্রধান শরিফা মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ব্যাংক ও মাশরেকব্যাংকের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বের ধারাবাহিকতায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৯৯৫ সাল থেকে প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি সীমান্তপারের (ক্রস বর্ডার) লেনদেন পরিচালনায় ঢাকা ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ আরও শক্তিশালী হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফায়েজ মাশরেকব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা বাণিজ্য অর্থায়নের সক্ষমতা বাড়ানো এবং গ্রাহকদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তি ঢাকা ব্যাংক ও মাশরেকব্যাংকের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি তিন দশকের বেশি সময়ের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এটি।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন আবু জাহিদ আনসারি, মাশরেকব্যাংকের ইউএইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, করপোরেট ক্রেডিট বিভাগের সুদীপ সিনহা, মাশরেকব্যাংক বাংলাদেশের চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফাহমিদা শারমীনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল