Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস জিতলেন বাংলাদেশি প্রযুক্তিবিদ মেহেদী হাসান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৭: ৫১
ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস জিতলেন বাংলাদেশি প্রযুক্তিবিদ মেহেদী হাসান

স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি প্রযুক্তিবিদ মো. মেহেদী হাসান ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। একই বছর তিনি ‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও ফাইনালিস্ট ছিলেন। ইউরোপের অন্যতম স্বনামধন্য ফিনটেক পুরস্কার অনুষ্ঠানে একই বছর দুটি ক্যাটাগরিতে ফাইনালিস্ট হওয়া এবং একটিতে বিজয়ী হওয়া একটি বিরল সম্মান এবং ইউরোপীয় প্রযুক্তি খাতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

Advertisement
Advertisement
Advertisement

মেহেদী হাসানের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার কাশিয়াডাঙ্গা গ্রামে। তিনি বেড়ে উঠেছেন ঢাকার দক্ষিণখানে।

মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্কলারশিপসহ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহে তিনি আইটি খাতে ক্যারিয়ার শুরু করেন। পরে বিজনেস দক্ষতা অর্জনের লক্ষ্যে স্পেনের আইইএসই বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন এবং সেখানে ‘মোস্ট ট্রান্সফর্মড স্টুডেন্ট ২০২০’ পুরস্কার অর্জন করেন।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মেহেদী হাসান ওয়ার্ল্ড ব্যাংক ও গ্রামীণফোনের (টেলিনর গ্রুপ) মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০১৮ সালে স্পেনে পাড়ি জমান এবং তিন বছরেরও কম সময়ে ইউরোপিয়ান প্রতিষ্ঠানে সিটিও পদে উন্নীত হন। ২০২২ সালে কুব্বো স্মার্ট লজিস্টিকসে সিটিও থাকাকালীন তিনি ফোর্বস টেকনোলজি কাউন্সিলে আমন্ত্রিত হন।

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালের শেষ দিকে মেহেদী সিটিও হিসেবে যোগদান করেন হ্যাস্টি লিমিটেডে। বিশ্বজুড়ে যেখানে ৬৮ শতাংশ প্রতিষ্ঠান ফিনটেক ট্যালেন্ট ধরে রাখতে হিমশিম খাচ্ছে (সেন্ট্রাল ব্যাংকিং ফিনটেক বেঞ্চমার্কস ২০২৪ উপাত্ত অনুযায়ী), সেখানে মেহেদীর নেতৃত্বে ২০২৫ সালে হ্যাস্টিতে স্টাফ রিটেনশন দাঁড়ায় ৯৩ শতাংশ।

২০২৫ সালের মাঝামাঝি যুক্তরাজ্যভিত্তিক জেলিস গ্রুপ হ্যাস্টি অধিগ্রহণ করে। মেহেদীর একক নেতৃত্বে কয়েক সপ্তাহব্যাপী কঠোর পরিশ্রমে টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স সফলভাবে সম্পন্ন হয় এবং হ্যাস্টি হয়ে যায় জেলিস গ্রুপের একটি বিজনেস ইউনিট।

এরপর মেহেদীর নেতৃত্বে হ্যাস্টির টেক ডিপার্টমেন্টে শুরু হয় এআই ট্রান্সফর্মেশন। একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ‘ওয়েব অ্যাপ’ মেহেদীর নেতৃত্বে এআই দিয়ে তৈরি শুরু করা হয়। প্রজেক্টের ৬০ শতাংশেরও বেশি কোড এআই দ্বারা তৈরি হয়, যা ডেভেলপমেন্ট সময় অর্ধেকে নামিয়ে আনে।

এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মেহেদী ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি ক্যাটাগরিতে ফাইনালিস্ট হন এবং ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেন।

বিষয়: বাংলাদেশিবাংলাদেশঅ্যাওয়ার্ডইউরোপপ্রযুক্তিফোর্বসস্পেন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল