
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
নন-রেসিডেনসিয়াল বাংলাদেশি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ব্যবসায়ীক কৌশল এবং প্রবৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. মো. তৌহিদুল আলম খান।
খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে ব্যবসা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তৌহিদুল আলম খান বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেলাপি ঋণের হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে হবে।” একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।
এনআরবিসি ব্যাংকের সিইও বলেন, “সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।” এছাড়াও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি ক্যাশলেস চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকারদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার।
এ সময় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়ীক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান কাজী মো. সাফায়েত কবীরসহ শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং স্থানীয় ব্যবসায়ীক নেতারা উপস্থিত ছিলেন।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল