
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংকে আরও শক্তিশালী করতে অটোমেটেড এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম চালু করেছে এনসিসি ব্যাংক। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যাংকের প্রধান কার্যালয়ে আধুনিক এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
নতুন এই প্রযুক্তিনির্ভর সিস্টেমের মাধ্যমে ব্যাংকের ঋণ যাচাইপ্রক্রিয়ায় পরিবেশ ও সামাজিক ঝুঁকি মূল্যায়ন আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে তাৎক্ষণিক ঝুঁকি পর্যবেক্ষণ করা যাবে, যা ব্যাংকের অভ্যন্তরীণ নীতি, নিয়ন্ত্রক সংস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখবে। পাশাপাশি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক দায়িত্বশীলতা বজায় রাখতে উৎসাহিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মীর সাজেদ-উল-বাসের, এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খুরশেদ আলমসহ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও অন্যান্য কর্মকর্তারা।
পরিচালক মীর সাজেদ বলেন, ইএসআরএম অটোমেশন ব্যাংকের ব্যবসায়িক কাঠামোয় টেকসই প্রক্রিয়া আরও গভীরভাবে যুক্ত করবে। এতে ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী হবে এবং পরিবেশ–সামাজিক বিষয়গুলো ঋণ সিদ্ধান্তে আরও নিয়মিতভাবে প্রতিফলিত হবে।
ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরেফিন বলেন, টেকসই ও পরিবেশবান্ধব ব্যাংকিং এখন আর অতিরিক্ত কোনো উদ্যোগ নয়, এটি নৈতিক দায়িত্ব। নতুন ইএসআরএম সিস্টেম ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ ব্যাংকের সবুজ বিনিয়োগকে আরও সম্প্রসারিত করবে এবং আন্তর্জাতিক মান ও নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল