
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা ডেস্ক

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
গতকাল সোমবার ব্যাংকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে রাজধানীর মতিঝিল ও দিলকুশা সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল কাইয়ুম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া, ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান মো. মাসুদুর রহমান, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
র্যালি চলাকালে মতিঝিলের কিংস কনফেকশনারিতে এসবিএসি ব্যাংকের অ্যাকুইয়ার হিসেবে মার্চেন্ট কিউআর হস্তান্তর করা হয়। এ ছাড়া কেনাকাটায় ব্যাংকের মোবাইল অ্যাপ ‘বাংলাপা’ ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করা হয়। এদিন আরও কয়েকটি ক্ষুদ্র দোকানেও মার্চেন্ট কিউআর প্রদান করা হয়।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল