Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বিবিসির প্রতিবেদন: শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় এসেছিলেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৩: ৫৩
বিবিসির প্রতিবেদন: শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় এসেছিলেন

টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্টে ছাত্র-জনতার প্রবল বিক্ষোভের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন তিনি। এরপরই মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার, সেই মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার।

Advertisement
Advertisement
Advertisement

টানা ১৬ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষমতায় আসার শুরুটা কীভাবে হয়েছিল তা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা। তিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। যে কারণে রক্তে রাজনীতি নিয়েই জন্মেছিলেন হাসিনা।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হাসিনা। এরপর ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

Advertisement
Advertisement
Advertisement
শেখ হাসিনার রায় বাংলাদেশ-ভারত সম্পর্কের পরীক্ষা: বিবিসিSheikh hasina AI

এরপর ভারতে নির্বাসনে ছিলেন হাসিনা। ১৯৮১ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের নেতা হন। সে সময় অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে হুসেইন মুহাম্মদ এরশাদের সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন হাসিনা। আন্দোলনে হাসিনার ভূমিকা ও সক্রিয়তা তাকে ‘জাতীয় হিরো’ বানিয়ে দেয়।

এরশাদের পতনের পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশের শাসনক্ষমতায় আসেন শেখ হাসিনা। সরকার গঠনের পর ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করে প্রশংসিত হন।

তবে একই সময়ে বিভিন্ন ব্যবসায়িক চুক্তিতে দুর্নীতি ও ভারতের প্রতি অতিরিক্ত আনুগত্যের কারণে সমালোচনার মুখে পড়ে হাসিনার সরকার।

যার ফলে পরের নির্বাচনে ২০০১ সালে খালেদা জিয়ার কাছে হেরে যান তিনি। ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে সহিংসতা বাড়বে: জয়Joy

দশকের পর দশক ধরে এই দুই নারী বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রেখেছেন। এমনকি তাদের ‘যুদ্ধরত বেগম’ বলেও সম্বোধন করা হত। ‘বেগম’ শব্দটি উচ্চপদস্থ মুসলিম মহিলাকে বোঝায়।

এক সময় বন্ধু থাকলেও পরবর্তী সময়ে তারা একে অপরের শত্রুতে পরিণত হন। পর্যবেক্ষকরা বলেন, তাদের বিরোধিতা বাসে বোমা নিক্ষেপ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে নিয়মিত ঘটনায় পরিণত করে।

এরপর ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ফের ক্ষমতায় আসেন শেখ হাসিনা।

শেখ হাসিনা এমন এক রাজনীতিক, যিনি বিরোধী দলে থাকাকালীন অসংখ্যবার গ্রেপ্তার হয়েছেন; ২০০৪ সালে তাকে হত্যাচেষ্টা করা হয়, যে হামলায় তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বহুবার তাকে নির্বাসিত করার চেষ্টা করা হয়েছে, দুর্নীতির অভিযোগে অসংখ্য আদালতের মামলার মধ্য দিয়ে গেছেন হাসিনা।

শেখ হাসিনার মামলার রায় আজshekh-hasina-reuter
বিষয়: প্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিবিদশেখ হাসিনাশেখ রেহানাবঙ্গবন্ধুখালেদা জিয়াসরকার
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড