Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

শিথিল হচ্ছে জেলেনস্কির নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বী কে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২১: ০৬
শিথিল হচ্ছে জেলেনস্কির নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বী কে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

পশ্চিমা গণমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাজনৈতিক জীবনের অন্যতম গভীর ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এতে তার ক্ষমতায় থাকার নিয়ন্ত্রণকে শিথিল হচ্ছে। বিভিন্ন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়কে ঘিরে নতুন এক দুর্নীতি কেলেঙ্কারি এবং তারই প্রশাসনের এক সাবেক শীর্ষ কর্মকর্তার প্রকাশ্যে নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এই সংকটকে চরম মাত্রায় পৌঁছে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের পশ্চিমা-সমর্থিত দুর্নীতিবিরোধী সংস্থাগুলো যখন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জড়িত একটি ৩.৪ মিলিয়ন ডলারের অর্থ পাচারের ঘটনার তদন্ত শুরু করে, তখন জেলেনস্কি তার কার্যালয়ের উপ-প্রধান ইরিনা মুদ্রায়াকে বরখাস্ত করতে বাধ্য হন। মুদ্রায়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এটি জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে একের পর এক দুর্নীতি কেলেঙ্কারির সর্বশেষ সংযোজন মাত্র।

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরোভ। ছবি: সংগৃহীত
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরোভ। ছবি: সংগৃহীত

ঠিক এর আগের দিনই, হুট করে বরখাস্ত করা ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরোভ একটি ভিডিও প্রকাশ করে সরকারের দুর্নীতির চরম সমালোচনা করেন। সেখানে তিনি দেশের ‘শাসন ব্যবস্থার পদ্ধতিগত সংকট’ উল্লেখ করে নতুন নির্বাচনের আহ্বান জানান। অথচ ২০২৪ সালের মে মাসে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সাথে সংঘাত শুরুর পর জারি করা সামরিক আইনের অজুহাতে তিনি নতুন নির্বাচন স্থগিত রেখেছেন।

Advertisement
Advertisement
Advertisement
ইউরোপীয় নেতাদের নতুন ফাঁদে পড়তে যাচ্ছেন জেলেনস্কি?ukraine-2

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যম এই চলমান ঘটনাপ্রবাহকে জেলেনস্কির রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই পরিস্থিতিকে ২০২২ সালের পর জেলেনস্কির ক্ষমতার ওপর সবচেয়ে বড় ধাক্কা হিসেবে বর্ণনা করে উল্লেখ করেছে যে, ধারাবাহিক দুর্নীতি কেলেঙ্কারির কারণে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফেদোরোভ নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

অন্যদিকে দ্য ফিন্যান্সিয়াল টাইমস সতর্ক করেছে যে, জেলেনস্কির মিত্রদের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগ তার জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে এবং কিয়েভের পশ্চিমা মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। পত্রিকাটি একজন বিশেষজ্ঞের মতামত তুলে ধরে ইউক্রেনে একটি স্পষ্ট রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করেছে।

দ্য ওয়াশিংটন পোস্ট সাবেক মন্ত্রী ফেদোরোভের এই রাজনৈতিক পদক্ষেপকে জেলেনস্কির ক্ষমতার সরাসরি ও অভূতপূর্ব এক চ্যালেঞ্জ হিসেবে ব্যাখ্যা করেছে। ইউকে-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ লিখেছে, একের পর এক দুর্নীতির তদন্ত ও কেলেঙ্কারির ফলে জেলেনস্কি রাজনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এটি এখন ক্রমে স্পষ্ট হচ্ছে যে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় হয়তো তিনি আর ইউক্রেনের নেতৃত্বে থাকবেন না।

অন্যান্য প্রধান পশ্চিমা সংবাদমাধ্যমগুলোও ইউক্রেনের অভ্যন্তরীণ সংকটকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। দ্য গার্ডিয়ান সাবেক মন্ত্রী ফেদোরোভকে জেলেনস্কির জন্য এক বড় রাজনৈতিক প্রতিপক্ষ বলে উল্লেখ করেছে এবং তাদের বিশ্লেষণে বিশেষজ্ঞরা ইউক্রেনের দুর্নীতিকে ‘খারাপ শাসন ব্যবস্থার উপসর্গ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, সিদ্ধান্তহীনতা এবং জনগণের দীর্ঘদিনের ক্লান্তি এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিষয়: ইউক্রেনভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধরাশিয়া ইউক্রেন সংকটদুর্নীতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড