নাগরিক

খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল কানাডা
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম এবং রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ ও অস্থিরতার আশঙ্কায় দেশটি ভ্রমণকারীদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। গত সোমবার সর্বশেষ এই সতর্কতা হালনাগাদ করা হয়।

‘শাহ আবদুল করিমের ভাটির দেশে আসার পর আমি আটকে গেছি’
সংগীতশিল্পী আকাশ গায়েন৷ নাগরিক জঞ্জালের ভেতর ডুব দিয়েছেন মাটির সুরে। এই সুরকে আশ্রয় করে লিখছেন, গাইছেন আবার বাজাচ্ছেন দোতারা-ব্যাঞ্জোর মতো যন্ত্র। চরচা ‘গুনগুন’-এ নিজের সংগীত ভাবনা ও গান নিয়ে তিনি কথা বলেছেন তুহিন কান্তি দাসের সঙ্গে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ
জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) পাওয়ার সুযোগ সীমিত করতে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েক সপ্তাহ আগেই দেশটির সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখেছিল।

কক্সবাজার সিটি করপোরেশন হলে কী হবে
প্রায় ১৫৭ বছর পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। ভৌগলিক গুরুত্ব, পর্যটননির্ভর অর্থনীতি এবং দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ২৮ জুলাই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রা

৫০টি দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, বাংলাদেশের ওপর কী প্রভাব পড়বে?
মার্কিন যুক্তরাষ্ট্রের বি-১ (ব্যবসায়ীক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের জন্য চালু করা ভিসা বন্ড (জামানত) নীতি স্থায়ী করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন নীতিতে বন্ডের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার করা হয়েছে। বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকরা এই নীতির আওতায় পড়বেন।



