Advertisement Banner

এনআইডিকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরে রূপান্তরিত করার প্রস্তাব জামায়াতের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনআইডিকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরে রূপান্তরিত করার প্রস্তাব জামায়াতের
ছবি: সংগৃহীত

জাতীয় বাজেট সামনে রেখে ‘ছায়া বাজেট’ প্রস্তাবনায় জাতীয় পরিচয়পত্রকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরে রূপান্তিত করার প্রস্তাব করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে মগবাজারের ‘আল-ফালাহ মিলনায়তনে’ জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ‘জনমুখী বাজেট' নামে এই প্রস্তাবনা দেয়া হয়।

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “এটি বাজেট নয়। বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে সরকার কোনো কিছু নিলে জনগণ উপকৃত হবে।”

জামায়াতের সংসদ সদস্য ও দলের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন জানান, তাদের দলের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে, ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা।

সাইফুল আলম খান বলেন, “জাতীয় পরিচয়পত্র এনইডি প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরে রূপান্তিত করা। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি, আমাদের এনআইডিকে আসলে একটা প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর করা। যাতে করে আমরা কর আদায়ের সুবিধা করতে পারি।”

সাইফুল আলম খান আরও বলেন, “ডলারে আমাদের দীর্ঘমেয়াদি মিশন হচ্ছে ২০৪৫ সালের মধ্যে অর্থনীতি আকার ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া আর ২০৫০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই।”

জামায়াত তাদের বাজেটে শিক্ষাখাতে গুরুত্ব অনুধাবন করে। বিষয়টি নিয়ে সাইফুল আলম বলেন, “শিক্ষাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী বিনিয়োগ ও শিল্পবান্ধব। করের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাজারী শিল্পকে যথাসময় রক্ষা করা প্রায়াশ কাঙ্খিত কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া।”

সাইফুল আলম খান আরও বলেন, “একটি আধুনিক প্রগতি কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগ্য দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

এনবিআর দুদক সংস্কার পুনর্গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়েতে ইসলামী নেতা।

সম্পর্কিত